যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রিমান্ডে আইনজীবী নকল আসামিকে সাজা খাটানোর অভিযোগ,

রিমান্ডে আইনজীবী নকল আসামিকে সাজা খাটানোর অভিযোগ,

নিজস্ব প্রতিবেদক :
আসল আসামির পরিবর্তে নকল আসামিকে সাজা খাটানোর অভিযোগে রাজধানীর কোতয়ালী থানায় জালিয়াতির মামলায় আইনজীবী শরীফ শাহরিয়ার সিরাজীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

এদিন আইনজীবীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আবু সাঈদ চৌধুরী তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গত ২ ফেব্রুয়ারি মিথ্যা পরিচয় দিয়ে অন্যের হয়ে জেল খাটা আসামি হোসেন ওরফে নকল সোহাগকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ১ ফেব্রুয়ারি প্রকৃত আসামি বড় সোহাগকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এসময় সোহাগ নামধারী হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে থানায় সোপর্দ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক।

একইসঙ্গে এ ঘটনায় জড়িত নকল সোহাগসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বেন্স সহকারী মিজানুর বাদী হয়ে নকল সোহাগ ওরফে সোহাগ, আসল সোহাগ, দুই আইনজীবীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com