রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে সাময়িকভাবে পুলিশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকা পুলিশদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ক্যাম্পাসের যে পয়েন্টগুলো দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে (চারুকলা গেট, স্টেশন বাজার গেট ও বধ্যভূমি গেট) সেই পয়েন্টগুলাতে অস্থায়ী পুলিশ বক্সের ব্যবস্থা করা হয়েছে।
আরো পড়ুন>>> রাবিতে মোমবাতি জ্বালিয়ে হিমেলকে স্মরণ
এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই বিভিন্ন আবাসিক হলে অবস্থানরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যেতে দেখা যায়। পরবর্তীতে হলগুলোর গেটে তারা আর ফিরে আসেনি।
Leave a Reply