শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গত বছর বেশির ভাগ বিষয়ে সংক্ষিপ্ত পরীক্ষার পক্ষে

গত বছর বেশির ভাগ বিষয়ে সংক্ষিপ্ত পরীক্ষার পক্ষে

নিজস্ব প্রতিবেদক:
করোনার প্রাদুর্ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও এইচএসসি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। কিন্তু এ বছর বেশির ভাগ বিষয়েই পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন বোর্ড চেয়ারম্যানরা। তবে সেই পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরের হতে পারে। সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এক ভার্চুয়াল বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়।

সেই সভায় আগামী মে থেকে এসএসসি ও জুলাই থেকে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় সেই প্রস্তাব অনুযায়ী পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আন্ত শিক্ষা বোর্ড সূত্র জানায়, সভায় তিন ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় এবং পূর্ণমান ১০০-এর পরিবর্তে ৫০ নম্বরে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ধর্ম ও নৈতিক শিক্ষা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয়ের পরীক্ষা হতে পারে।

গত বছর এসএসসি-এইচএসসিতে টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়া না হলেও এ বছর চূড়ান্ত পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা হতে পারে। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি (এসএসসি পর্যায়ে ১৫০ দিনের এবং এইচএসসি পর্যায়ে ১৮০ দিনের) অনুযায়ী এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনার কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরপর গত বছর তিনটি নৈর্বাচনিক বিষয়ে অর্থাৎ বিভাগভিত্তিক বিষয়ের যেকোনো তিনটি বিষয়ে এসএসসিতে তিন পত্র এবং এইচএসসিতে ছয় পত্রের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ইংরেজি ও গণিতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরীক্ষা না নেওয়ায় গত বছরের এসএসসিতে পাসের হার ও জিপিএ ৫ অনেক বেড়ে যায়, যা নিয়ে বেশ সমালোচনা হয়। এ ছাড়া অসম্পূর্ণ শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা বেড়ে উঠছে বলে মত দেন শিক্ষাবিদরা।

সভা সূত্রে জানা যায়, যখন এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে তখন করোনার প্রাদুর্ভাব থাকার সম্ভাবনা কম। তাই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা নিলে ফের সমালোচনা হতে পারে বলে জানান বোর্ড চেয়ারম্যানরা। সে লক্ষ্যে সংক্ষিপ্ত পরিসরে হলেও বেশির ভাগ বিষয়েই পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন তাঁরা। যাতে সম্মতি দেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরাও। এ ছাড়া পরীক্ষার আগে যে কয় দিন পাওয়া যায় সে সময়ে সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিনই সরাসরি ক্লাসে আনার ব্যাপারে প্রস্তাব আসে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com