শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেবাসেই , মেডিকেলে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ

সিলেবাসেই , মেডিকেলে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসেই। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসেই হবে।
জানা গেছে, এমবিবিএস ভর্তির আবেদন প্রক্রিয়া গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। অনলাইনে এই আবেদন চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে আগামী ১ এপ্রিল। এবারের এমবিবিএস ভর্তির জন্য গত ১৭ ফেব্রুয়ারি নীতিমালা জারির পর ২৩ ফেব্রুয়ারি নির্দেশনা জারি হয়।

নীতিমালা অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। এক ঘণ্টায় ১০০ এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফলের কত অংশ কীভাবে হিসাব হবে, তা উল্লেখ আছে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, নীতিমালায় সিলেবাসের বিষয়টি স্পষ্ট না করার কারণ হলো, পুরো সিলেবাসে পরীক্ষা হবে। এর কারণ ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না হলেও এমবিবিএস ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে হয়। চলতি বছর বোর্ড পরীক্ষা হওয়ায় পুরো সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে।

গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, এইচএসসি পরীক্ষা যে সিলেবাসে নেওয়া হয়েছে, তার আলোকেই ভর্তি পরীক্ষা হওয়া উচিত। এ নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসির) সঙ্গে কথা হয়েছে। অন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও কথা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যের পর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার কথা জানিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি অন্যগুলোও এ ধরনের চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।

তবে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সিলেবাস জটিলতায় অনেক শিক্ষার্থীর ভোগান্তিতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে নিয়মিত শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আগের বছর পাস করা শিক্ষার্থীরা বেশি সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে জানা গেছে।

যদিও মেডিকেলে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী বলেছেন, তারা শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর সংক্ষিপ্ত সিলেবাসে প্রস্তুতি নিচ্ছিলেন ভর্তি পরীক্ষার জন্য। এখন পুরো সিলেবাসে পরীক্ষা হলে তাদের প্রস্তুতির ঘাটতি থাকবে। বেশি সুবিধা পাবেন গত বছরে পাস করা ও শহরাঞ্চলের শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেছেন, ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে না। সভায় এটি ঠিক করা হয়েছে। সেই আলোকেই কাজ করছে ভর্তি কমিটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com