যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেট মানবপাচারকারী সেই আমিন ৫ দিনের রিমান্ডে

সিলেট মানবপাচারকারী সেই আমিন ৫ দিনের রিমান্ডে

সিলেটপ্রতিনিধিঃ

আমিন ইসলাম।

রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতকারী মানবপাচারকারী আমিন ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ মার্চ) বিকাল ৩টার দিকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানী শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

এর আগে, গতকাল মঙ্গলবার (১ মার্চ) ঢাকা থেকে ফেরার পথে দক্ষিণ সুরমার তেলিবাজার থেকে আমিনকে গ্রেফতার করে পুলিশ। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজগাঁওয়ের তোফাজ্জল আলীর ছেলে।
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হক সুপার মার্কেটে আমিন রহমান ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান খুলে রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রায় ৩০০ যুবকের কাছ থেকে ২০ কোটি টাকা আত্মসাত করে সে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। সে দেশ থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা ২৭ ফেব্রুয়ারি কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com