শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২৫ জুলাই বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষা

২৫ জুলাই বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক :
নতুন আইনজীবীদের তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৫ জুলাই নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। বুধবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তালিকাভুক্তির (এনরোলমেন্ট) কমিটির অন্যতম সদস্য সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন।

তিনি বলেন, বর্তমান কমিটির মেয়াদ আর মাত্র কয়েক মাস রয়েছে। তাই এ কমিটির অধীনে আগামী ২৫ জুলাই এনরোলমেন্ট পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হাইকোর্টে আইনজীবী অনুমতির লিখিত পরীক্ষার ফলাফলের বিষয়ে জানতে চাইলে ইউসুফ হোসেন হুমায়ন বলেন, চলতি মাসের মধ্যে পূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার খাতা চাওয়া হবে। এরপরই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার দিন নির্ধারণ করা হবে।

উক্ত বৈঠকে এনরোলমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ মোট পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

মূলত, তিন ধাপের নৈব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইনজীবী অন্তর্ভুক্তির নৈব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ১৯ ডিসেম্বর ও ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে উত্তীর্ণ এবং বিগত দুই পরীক্ষায় মৌখিক পরীক্ষায় আটকে পড়ারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের বিষয়ে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ফলাফল ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল। ঐ পরীক্ষায় ৬ হাজারের বেশি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি পান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com