শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভক্তদের ‘বিবেক’ নিয়ে প্রশ্ন তুললেন সোনাক্ষী

ভক্তদের ‘বিবেক’ নিয়ে প্রশ্ন তুললেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক:

সাময়িক হলেও সালমান খানের নামের পাশ থেকে সরেছিল ‘সিঙ্গল’ তকমা। ‘ভাইজান’-এর রাতারাতি একা থেকে দোকা হওয়া নিয়ে উল্লসিত ছিল ভক্তকূলও। এ সবই হয় নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মহিমায়। সেখানে দেখা গিয়েছিল, হাসিমুখে আংটিবদল করছেন সালমান এবং সোনাক্ষী সিনহা।
সেই ছবি দেখে যদিও বোঝাই যাচ্ছে, প্রযুক্তির কারসাজিতে বর-কনে সাজানো হয়েছে তাদের। এবার এই ভূয়া ছবি নিয়ে মুখ খুললেন ‘দাবাং’ নায়িকা নিজেই।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আপনারা কি এতটাই বোকা যে আসল এবং কারিকুরি করা ছবির পার্থক্য বুঝতে পারেন না? প্রশ্নের সঙ্গে একাধিক হাসির ইমোজি জুড়ে দিয়েছেন সোনাক্ষী। বুঝিয়ে দিতে চাইছেন, নিজের নকল বিয়ের বিষয়টিকে বিশেষ আমল দিতে চান না তিনি।

তবে এই প্রথম নয়, অতীতেও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন সোনাক্ষী। ইনস্টাগ্রামের প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী তাকে প্রশ্ন করেছিলেন, সবাই তো বিয়ে করে নিচ্ছে, আপনি কবে করবেন? সোনাক্ষী যা উত্তর দিয়েছিলেন, তা নিয়ে বিতর্কও কম হয়নি। তিনি লিখেছিলেন, সবার তো কোভিডও হচ্ছে। আমি কি সেটাও বাধিয়ে বসব তা হলে?

কোভিডের মতো রোগের সঙ্গে বিয়ের তুলনা ভাল ভাবে নেননি অনেকেই। এই মন্তব্যের জন্য কটাক্ষের মুখে পড়তে হয় সোনাক্ষীকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com