শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইসিপিসি’র ৪৫তম আসরের আয়োজক এবার বাংলাদেশ

আইসিপিসি’র ৪৫তম আসরের আয়োজক এবার বাংলাদেশ

শিক্ষা

এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা বাংলাদেশের নাম

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং সমস্যা সমাধানের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট’ (আইসিপিসি)। আইসিপিসি আয়োজনের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেলর বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি আয়োজন করে আইসিপিসি ফাউন্ডেশন। আর এই আয়োজনটির ৪৫তম আসরের ‘আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল ঢাকা’ এবার অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এ প্রোগ্রাম আয়োজনের গ্লোবাল হোস্ট ‘আইসিপিসি ফাউন্ডেশন’, একাডেমিক হোস্ট ‘ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’, বাংলাদেশ এবং সহ-আয়োজক হিসেবে কাজ করছে ‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’।
৬ দিনব্যাপী (৬-১১ নভেম্বর) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি)।
আজ রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ‘আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল ঢাকা ২০২২’-এর হোস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশের নাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এই প্রথমবারের মতো বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করছে। চীন, জাপান এবং থাইল্যান্ডের পর বাংলাদেশ এশিয়ার চতুর্থ দেশ এটি আয়োজন করতে যাচ্ছে।
এ বছর ৭৫টি দেশ থেকে ১৫০টি দল এই প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে অংশ নিতে যাচ্ছে। ১৫০ দলে ৬০০ জন প্রতিযোগী অংশ নিবেন। এছাড়া, আইসিপিসির ৪৫তম আসরকে কেন্দ্র করে প্রতিযোগী ছাড়াও কর্মকর্তাসহ অন্তত এক হাজারেরও বেশি বিদেশি অতিথির আগমন আশা করছে আয়োজক কর্তৃপক্ষ। ৪৫তম আসরের প্রস্তুতি এবং সফল আয়োজনের লক্ষ্যে আইসিপিসি মূল দলের ১১জন প্রতিনিধির সমন্বয়ে একটি অভিজ্ঞ দল ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com