শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাঠ্যপুস্তকে নারী অধিকার সুরক্ষার বিষয় অন্তর্ভুক্ত করতে হবে: ইউজিসি

পাঠ্যপুস্তকে নারী অধিকার সুরক্ষার বিষয় অন্তর্ভুক্ত করতে হবে: ইউজিসি

নিজস্ব প্রতিবেদক:

দেশের সব স্তরের পাঠ্যপুস্তকে নারীর অধিকার সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) । একই সঙ্গে নারী-পুরুষের সমঅধিকার, মর্যাদা ও সহমর্মিতার বিষয়গুলো কারিকুলামে যুক্ত করা এবং নারীর প্রতি বৈষম্য যেন না হয় সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, পরিবারে ছেলে ও কন্যা শিশুর মধ্যে যেন কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে পিতামাতাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কন্যা শিশুর ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে বিধি নিষেধ আরোপ করা হয়ে থাকে। এটি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় এক ধরনের প্রতিবন্ধকতা। পরিবার থেকেই নারীর সমঅধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এক্ষেত্রে বাবা মায়ের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে।

প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের অবদান অনেক বেশি। শিক্ষা, পুলিশ, সেনাবাহিনীসহ সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে দেশের সকল সেক্টরে নারীরা নেতৃত্ব দেবে।

প্রফেসর ড. দিল আফরোজ বলেন, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করে এমন বিষয় পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত না করা হয় সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখতে হবে। এছাড়া, তিনি নারীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব ড. ফেরদৌস জামান, অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন ও নাহিদ সুলতানা বক্তব্য রাখেন।

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীর সঞ্চালনায় সভায় ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামিনুর রহমান, ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com