শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মা হতে যাচ্ছেন বিপাশা বসু

মা হতে যাচ্ছেন বিপাশা বসু

বিনোদন ডেস্ক :
বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসুর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। গতকাল নারী দিবসের সন্ধ্যায় স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন তিনি। সেখানকার একটি ভিডিও দেখেই এমন মন্তব্য নেটিজেনদের একাংশের।
এদিন বিপাশা নীল রঙের একটি শার্ট জাতীয় পোশাক পরেছিলেন তিনি। যা বেশ ঢিলেঢালা ছিল। গাড়ি থেকে বের হতেই বিপাশার ছবি এবং ভিডিও তুলতে থাকেন গণমাধ্যমকর্মীরা। এ সময় হাসিমুখেই সবার আবদার রাখেন বিপাশা। খানিক পর করণ সিং গ্রোভারের সঙ্গে রেস্তরাঁর ভেতরে চলে যান।

সেদিনের একটি ভিডিও দেখে বলিউডের বাঙালি এই তারকাকে গর্ভবতী বলে অবিহিত করেছেন কেউ কেউ। তবে বিষয়টি নিয়ে বিপাশা এখনো কিছুই বলেননি।

তবে অন্তঃসত্ত্বা হলে বিপাশা তা লুকিয়ে রাখবেন না বলেও মন্তব্য করেছেন অনেকে। মুম্বাইতে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তখন ডিনো মোরিয়ার সঙ্গে এই সুন্দরীর প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্কও ভেঙে যায়। বিচ্ছেদের পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় কাজের সূত্র ধরে তাদের ভালো লাগা গড়ে ওঠে।

২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। তাদের ঘরে এখনো কোনো সন্তান নেই। এই দম্পতিকে ঘিরে নতুন অতিথির আসার খবর আগেও ছড়িয়েছে। ৫০ হাজার টাকা ঘুষে ছাড়া পেলেন মাদক ব্যবসায়ী
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর মডেল থানার বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগে তাদের বরখাস্ত করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ্র চন্দ্র দাশ, কনস্টেবল জসিম উদ্দিন ও কনস্টেবল (ড্রাইভার) আশিক নূর।

গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, সম্প্রতি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা মাদক চোরাকারবারী আব্দুল মান্নানকে গ্রেফতার করেন অভিযুক্ত তিন পুলিশ সদস্য। কিন্তু ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের পর মামলা না নিয়েই ঐ মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে তিনজনের বিরুদ্ধে। পরে এ ঘটনা তদন্তের দায়িত্ব পান বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। প্রাথমিক তদন্তে তিনি অভিযোগের সত্যতা পান বলে প্রতিবেদন দাখিল করেন। সেই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি এই তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন। এখন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের সত্যতা পাওয়ায় প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। পূর্ণাঙ্গভাবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। তবে বর্তমানে ঐ মাদক ব্যবসায়ী জেলহাজতে রয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com