শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাবুল আক্তারের জামিন নিয়ে রুল

বাবুল আক্তারের জামিন নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক :

স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। কেন তাকে জামিন দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাবুল আক্তারের জামিন আবেদনের শুনানির পর আজ সোমবার এ রুল দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।

আইনজীবী শিশির মনির কালের কণ্ঠকে বলেন, ‘গত ৬ মার্চ জামিন আবেদনটি করা হয়েছে। আজ শুনানির পর বাবুল আক্তারের জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল দিয়েছেন। ’

কী যুক্তিতে জামিন চাওয়া হয়েছে জানতে চাইলে এ আইনজীবী বলেন, ‘মাহমুদা আক্তার মিতু হত্যায় জড়িত থাকার দায়ে বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারপক্ষ দাবি করছে বাবুল আক্তার ভাড়াটে খুনী দিয়ে তিনি তার স্ত্রীকে খুন করিয়েছেন। কিন্তু এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সাক্ষ্য প্রমাণ তারা দেখাতে পারেনি। আর মুসা নামের যে ভাড়াটে খুনীর কথা বলা হচ্ছে, এখন পর্যন্ত তার কোনো হদিস নেই। সুতরাং বাবুল আক্তার জামিন পেতে পারেন। ’

স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা মামলায় গত ৯ জানুয়ারি গ্রেপ্তার দেখায় চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম। আদালত বাবুলের করা মামলাটি তদন্তের জন্য গত বছরের ৩ নভেম্বর পিবিআইকে নির্দেশ দেন। এর আগে একই ঘটনায় বাবুলের শ্বশুরের করা মামলাটিও তদন্ত করছে পিবিআই। এই মামলায় বাবুলকে ১২ মে গ্রেপ্তার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com