শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কানাডায় কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

কানাডায় কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

কানাডা প্রতিনিধি:

আগামী ৭ মে’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন উপলক্ষ্যে কানাডার ক্যালগেরিতে প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আজ সন্ধ্যায় রবীন্দ্রনাথ’ সংগীত সন্ধ্যা। বিশেষ এই দিনের আয়োজনকে স্মরণীয় ও সাফল্যমন্ডিত করতে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরি শহরের অদূরে রকিভিউ কাউন্টির ‘সীমানা পেরিয়ে’তে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রিপন, খায়ের খোন্দকার রুবেল, তীর্থ সাহা, রীতা কর্মকার এবং মো. মাহমুদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গ্রান্ড স্পন্সর ইকবাল রহমান এবং মিডিয়া পার্টনার আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’ এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ও লিখিত বক্তব্য পাঠ করেন অনুষ্ঠানের সংগঠক খায়ের খোন্দকার রুবেল। তিনি বলেন, বহুরূপী প্রতিভার অধিকারী একাধারে কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের আগামী ৭ই মে ১৬১ তম জন্মদিন উপলক্ষ্যে করোনাত্তর পরিবেশে এ বছর আমরা ভিন্ন এক আমেজে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছি। আর এতে সংগীত পরিবেশন করবেন ক্যালগেরির দুজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী যথাক্রমে তীর্থ সাহা ও রিতা কর্মকার। আশা করি তাদের অনবদ্য সঙ্গীত পরিবেশনায় ফুটে উঠবে বাংলার রূপ প্রকৃতি ভালোবাসা ও নির্মল আনন্দ।
অনুষ্ঠানের অন্যতম সংগঠক সাইফুল ইসলাম রিপন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরই বিশ্বের একমাত্র কবি , যার রচনাগুলি দুটি দেশের জাতীয় সংগীত – ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ এবং বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’।বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ এবং তাঁর বিশাল সাহিত্য কীর্তির জন্য তিনি আজীবন আমাদের রক্তস্রোতে আজও মিশে আছেন।

প্রথিতযশা শিল্পী তীর্থ সাহা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘হে নূতন’ গানে চির নতুনের মধ্যে দিয়ে নিজের পৃথিবীকে আগমনের শুভক্ষণকে ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, ‘তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন/সূর্যের মতন।/রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন।/উদয়দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে/মোর চিত্তমাঝে/চির-নূতনেরে দিল ডাক/পঁচিশে বৈশাখ।’

প্রথিতযশা শিল্পী রীতা কর্মকার বলেন, বিশ্বের দরবারে বাঙালিদের মাথা উঁচু করে দাঁড়াতেও শিখিয়েছেন কবিগুরু। যার কারণে বাঙালির অস্তিত্বে মিশে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পে, উপন্যাসে, কবিতায়, সুরে ও বিচিত্র গানের বাণীতে, অসাধারণ সব দার্শনিক চিন্তাসমৃদ্ধ প্রবন্ধে, সমাজ ও রাষ্ট্রনীতিসংলগ্ন গভীর জীবনবাদী চিন্তা জাগানিয়া লেখায় এমনকি চিত্রকলায়ও রবীন্দ্রনাথ চিরনবীন। আগামী ৭ মে আমরা তুলে ধরব তার সৃজনশীলতা। আসুন সবাই উপভোগ করি এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের গ্রান্ড স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ইকবাল রহমান বলেন, রবী ঠাকুরের জন্ম জয়ন্তীর মতো এমন প্রগতিশীল ও সৃজনশীল কাজের সাথে সংযুক্ত হতে পেরে ইকবাল রিয়েল এস্টেট গর্বিত। ভবিষ্যতেও এমন সৃষ্টিশীল যে কোন কর্মকান্ডে ইকবাল রিয়েল এস্টেট কমিউনিটির পাশে থাকবে।

লেখক, কলামিস্ট ও উন্নয়ন গবেষক মো. মাহমুদ হাসান বলেন, রবীন্দ্রনাথ বাঙালি সংস্কৃতি ও সত্ত্বার অনবদ্য ধারক ও অনুপ্রেরণার বাতিঘর। বাঙালি সংস্কৃতিকে বিশ্বায়নে রুপ দিতে তিনিই যুগ-যুগান্তরের শ্রেষ্ঠ রুপকার।

উল্লেখ্য, বর্তমান এই সময়ে পৃথিবী আজও ধুঁকছে মহামারি করোনায় আর ইউক্রেনের যুদ্ধ নিয়ে। এই সময়ে কবিগুরুর গান, কবিতা, সাহিত্য মানুষের মনে সাহস জোগাবে, মনকে শান্ত করবে। বাঙালির জীবনের যত ভাবনা, বৈচিত্র্য আছে, তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবনদর্শন, মানবতা, ভাবনা-সবকিছুই সত্যিকারের বাঙালি হতে অনুপ্রেরণা দেয়। আর তাইতো প্রবাস জীবনে বাঙ্গালীদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে- এমনটাই মনে করছেন সংগঠকরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com