যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খুলনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ১

খুলনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ১

খুলনা প্রতিনিধি:

খুলনা স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্যারেজ মালিক আব্দুল মালেকের ছেলে কামরুলকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, এজাহারভুক্ত আসামি কামরুলকে গ্রেফতার করা হয়েছে । বাকি আসামী শিরোমনি পুর্ব পাড়া এলাকার আফজাল মল্লিকের ছেলে সুমন, জামাল উদ্দিনের ছেলের সজিব হোসেন জীবন ও আফজাল মল্লিকের ছেলে আলামিন মল্লিককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টায় নগরীর শিরোমনি পূর্বপাড়ার বাসা থেকে ভুক্তভোগী তার স্বামীসহ শিরোমনি বাজারের দিকে যাচ্ছিলেন। তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজের সামনে পৌঁছালে একদল যুবক তাদের গতিরোধ করে। তারা চারজন ভুক্তভোগীর স্বামীকে গ্যারেজে বেঁধে রেখে ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধর্ষকরা চলে গেলে ভুক্তভোগীর স্বামী কোনোমতে হাত পায়ের বাঁধন খুলে স্ত্রীকে খানজাহান আলী থানায় নিয়ে যান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, গণধর্ষণের শিকার নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি নিজে বাদী হয়ে চারজনের নামে মামলা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com