যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুদকের মামলায় মুফতি ইজাহারের দুই বছরের কারাদণ্ড

দুদকের মামলায় মুফতি ইজাহারের দুই বছরের কারাদণ্ড

 

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি

সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড হবে। তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিশ ইস্যু করা হয়। তা গ্রহণ না করায় একই বছরের ৭ জুলাই লালখান বাজার মাদ্রাসায় গিয়ে নোটিশ ঝুলিয়ে দেন দুদকের কর্মকর্তারা। এরপরও তিনি বিবরণী জমা দেননি। পরে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করে দুদক।
এরপর কর্মকর্তা দুদক চট্টগ্রাম অঞ্চল-১-এর উপপরিচালক এইচ এম আক্তারুজ্জামান ২০১৪ সালের ২১ এপ্রিল মামলায় অভিযোগপত্র দেন তদন্ত। সেই বছরের ১২ মে মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় দিলেন আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com