শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের সবজি যাচ্ছে না ব্রিটেনে, ক্ষতি ১৫ কোটি

বাংলাদেশের সবজি যাচ্ছে না ব্রিটেনে, ক্ষতি ১৫ কোটি

প্রবাস ডেস্কঃ

পূর্ব লণ্ডনের ষ্ট্রাটফোর্ডে বাংলাদেশি রেষ্টুরেন্টের মালিক খসরুজ্জামান প্রতি সপ্তাহে বাংলাদেশি সবজি কেনার জন্য পাইকারি মার্কেটে সবজি কিনতে যান। গত দু’সপ্তাহ ধরে তিনি বাংলাদেশের সবজি কিনতে পারছেন না। জানা গেছে বাংলাদেশে এয়ারপোর্টে স্ক্যানার নষ্ট হওয়ায় ব্রিটেনে সবজি আসছে না গত দু’সপ্তাহ ধরে।

এতে বিপাকে পড়েছে ব্রিটেনের বাংলাদেশি সবজি ব্যবসায়ীরা। বাংলাদেশী মালিকানাধীন সবজির দোকানে বছরে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ডের সবজির বাজার ব্রিটেনে, সেখানে বাংলাদেশ দখল নিতে পেরেছে ৩২ মিলিয়ন পাউন্ড বা ৩৬৫ কোটি টাকা । গত দু’সপ্তাহে অন্তত ১৫ কোটি টাকার বাজার হারিয়েছে বাংলাদেশ।

শনিবার মধ্যরাতে ব্রিটেনের সবজির সবচেয়ে বড় পাইকারি পূর্ব লণ্ডনের নিউ স্পিটার্সফিল্ড মার্কেটে গেলে দেখা যায় বাংলাদেশি সবজির আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের হতাশা।
আনিকা ফ্রুটস এন্ড ভেজিটেবলের স্বত্তাধিকারী আতিকুর রহমান বলেন, বাংলাদেশ থেকে সবজি আসছে না আজকে দু’সপ্তাহ হলো। তারা বলছে এয়ারপোর্টে স্ক্যানার নষ্ট। একটা স্ক্যানার দিয়ে কিভাবে একটা দেশের এয়ারপোর্ট চলে? তিনি বলেন, এই দুই সপ্তাহে শুধুমাত্র তিনিই প্রায় ২০ হাজার পাউন্ডের অর্ডার লস করেছেন।

একই ধরনের হতাশার কথা বলেন মেরিডিয়ান ইউকে লিমিটেডের স্বত্তাধিকারী সোহেল আহমেদ। তিনি জানান, বাংলাদেশের অনেক সবজি ব্রিটেনে এমনিতেই নিষিদ্ধ। এরমধ্যে যাও কিছু আসে সেটাও আজ দু’সপ্তাহ ধরে বন্ধ।

তিনি দেখাচ্ছিলেন তাদের স্টলে বাংলাদেশের কলার থুর, লাউ, কচু মুখী, সুপারী, তালের একটি করে বক্স। সাধারণত এরকম শনিবারের রাতে অন্তত প্রতিটি আইটেমের ৪০/৫০ বক্স থাকে। এখান থেকেই সারা ব্রিটেনের বিভিন্ন বাংলাদেশি গ্রোসারী শপে সবজি সাপ্লাই হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com