শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেবেন

যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেবেন

বিনোদন ডেস্ক :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ এর বিজয়ীদের তালিকা প্রকাশ হয়েছিল আগেই। আজ বুধবার (মার্চ ২৩) বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠানে হাজির হবেন বিজয়ী ও অতিথিরা। সকাল সাড়ে ১০টায় অতিথিদের আসন গ্রহণ হবে। প্রধানমন্ত্রী আসন গ্রহণ করবেন ১১টায়। নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমার উপস্থাপনায় অনুষ্ঠান চলবে ১২টা পর্যন্ত।

এবার ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন সিয়াম আহমেদ, সেরা অভিনেত্রী ‘গোর’ ছবির জন্য পাচ্ছেন দীপান্বিতা মার্টিন। সেরা ছবি যৌথভাবে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’।

সর্বাধিক ১১টি বিভাগে ১২টি পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যক্তি গাজী রাকায়েত পাচ্ছেন সর্বাধিক তিন বিভাগে পুরস্কার [সেরা পরিচালক, সেরা কাহিনিকার ও সেরা চিত্রনাট্যকার]।

অভিনেত্রী আনোয়ারা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে এ বছর দেওয়া হবে আজীবন সম্মাননা পুরস্কার।

একনজরে জাতীয় পুরস্কার ২০২০

আজীবন সম্মাননা (যৌথভাবে) : আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

সেরা চলচ্চিত্র (যৌথভাবে) : গোর ও বিশ্বসুন্দরী।

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : আড়ং।

সেরা প্রামাণ্য চলচ্চিত্র : বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়

সেরা পরিচালক : গাজী রাকায়েত (গোর)

সেরা অভিনেতা : সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)

সেরা অভিনেত্রী : দীপান্বিতা মার্টিন (গোর)

সেরা পার্শ্ব অভিনেতা : ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)

সেরা পার্শ্ব অভিনেত্রী : অপর্ণা ঘোষ (গণ্ডি)

সেরা খল অভিনেতা : মিশা সওদাগর (বীর)

সেরা শিশুশিল্পী : মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)

শিশুশিল্পী বিভাগে বিশেষ পুরস্কার : মো. শাহাদাৎ হোসেন বাঁধন (আড়ং)

সেরা সংগীত পরিচালক : বেলাল খান (হৃদয়জুড়ে)

সেরা নৃত্য পরিচালক : প্রয়াত মো. শহিদুর রহমান (বিশ্বসুন্দরী)

সেরা গায়ক : ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)

সেরা গায়িকা (যৌথভাবে) : দিলশাদ নাহার কনা (বিশ্বসুন্দরী) ও সোমনুর মনির কোনাল (বীর)

সেরা গীতিকার : কবির বকুল (বিশ্বসুন্দরী)

সেরা সুরকার : ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)

সেরা কাহিনিকার : গাজী রাকায়েত [গোর]

সেরা চিত্রনাট্যকার : গাজী রাকায়েত (গোর)

সেরা সংলাপ রচয়িতা : ফাখরুল আরেফীন খান (গণ্ডি)

সেরা সম্পাদক : মো. শরিফুল ইসলাম (গোর)

সেরা শিল্পনির্দেশক : উত্তম গুহ (গোর)

সেরা চিত্রগ্রাহক [যৌথভাবে] : পঙ্কজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ (গোর)

সেরা শব্দগ্রাহক : কাজী সেলিম আহমেদ (গোর)

সেরা পোশাক ও সাজসজ্জা : এনামতারা বেগম (গোর)

সেরা মেকআপ : মোহাম্মদ আলী বাবুল (গোর)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com