শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইইউবিতে ‘গ্রিন জিনিয়াস’ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ

আইইউবিতে ‘গ্রিন জিনিয়াস’ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ

শিক্ষাঙ্গন প্রতিবেদক:

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং গ্রিন প্ল্যানেট ক্লাবের আয়োজনে তৃতীয় ‘গ্রিন জিনিয়াস’ প্রতিযোগিতা শেষ হয়েছে। সিজন-৩ এর স্কুল অ্যান্ড কলেজ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মহিউদ্দিন সৌরভ। আর বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের রিশান আহমেদ।
রোববার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে টেকসই উন্নয়ন এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোভেলটি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব আলম। স্বাগত বক্তব্য দেন আইইউবির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. কে আয়াজ রাব্বানী।

স্কুল অ্যান্ড কলেজ ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন স্কলাস্টিকা স্কুলের জায়না ফারিন শাহেদ এবং তৃতীয় হয়েছেন ঢাকা কলেজ থেকে ইয়াফাস ইউশা।

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ যায়েদ ইকবাল খান বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দ্বিতীয় আর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের শিক্ষার্থী তন্ময় দাস হয়েছেন তৃতীয়।

এ ছাড়া আফ্রিকান লিডারশিপ ইউনিভার্সিটি, রুয়ান্ডা থেকে আরুনা বাঙ্গুরা আন্তর্জাতিক অংশগ্রহণকারী হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেছে।

২০১৭ এবং ২০১৯ সালে গ্রিন জিনিয়াসের দুটি সফল আসরের পর এই বছর দেশ এবং দেশের সীমানা ছাড়িয়ে ৫০টিরও বেশি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ প্রতিযোগী তিনটি বিভাগে অংশ নেন।

দুর্দান্ত সব আইডিয়ার মধ্য থেকে স্কুল-কলেজ বিভাগের ২৮ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগ থেকে ৩২ শিক্ষার্থী প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হন।

নির্বাচিত প্রতিযোগীরা সিম্পোজিয়াম রাউন্ডে পোস্টারের মাধ্যমে তাদের ধারণা উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত বিচারকরা প্রতিযোগীদের প্রদর্শিত প্রতিটি আইডিয়া মূল্যায়নের মাধ্যমে গ্রিন জিনিয়াসের তৃতীয় আসরের বিজয়ীদের বেছে নেন।

বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্যে পরিবেশ সংরক্ষণ এবং এই ক্ষেত্রে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই উন্নয়নে ভূমিকা রাখার জন্য গ্রিন প্ল্যানেট ক্লাব এবং আইইউবির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগকে ধন্যবাদ জানান।

আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আয়োজক দলের স্বেচ্ছাসেবী ভূমিকা পালনের জন্য প্রশংসা করেন। গ্রিন প্ল্যানেট ক্লাবের উপদেষ্টা এবং পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র লেকচারার ইখতেখারুল ইসলাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com