শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিজ সন্তানের নাম ঠিক করলেন মাহি

নিজ সন্তানের নাম ঠিক করলেন মাহি

বিনোদন প্রতিবেদক :

ঢাকাইয়া ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গত বছরের ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হোন অভিনেত্রী। আর বিয়ের পরেই অভিনয় কমিয়ে দিয়েছেন নায়িকা। যার ফলে গুঞ্জন উঠে নায়িকা মা হতে চলেছেন।
এ ব্যপারে মাহি বলেন, অভিনয়ে আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছি। আরো কমাবো। তাই হয়তো ভাবছিলেন আমি মা হতে যাচ্ছি, তাই একটু আড়ালে আছি।। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করছি।

মাহি জানালেন, শিগগিরই রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন তিনি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে খোলছেন এই রেস্টুরেন্ট। যার আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।

মাহিয়া মাহির এই রেস্টুরেন্টের নাম ‘ফারিশতা’। নায়িকা জানালেন, এটি তার ভীষণ পছন্দের নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নামও ফারিশতা রাখবেন।

মাহি বলেন, শুটিংয়ের বাইরে এটা নিয়েই আমার এখন ব্যস্ততা। রোজার আগেই এই রেস্টুরেন্ট চালু করার ইচ্ছা। এখন পুরোদমে এটার কাজ চলছে। এটাতেই সময় দিচ্ছি।

এদিকে মাহিয়া মাহি এই মূহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com