শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে বিয়ের কথা জানাব: রণবীর

আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে বিয়ের কথা জানাব: রণবীর

 

বিনোদন ডেস্ক:
দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাটের দীর্ঘ সম্পর্ক পরিণতি পেতে চলেছে। খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের এই তারকা জুটি। ২০১৮ সালে অয়ন মুখার্জির সিনেমার শুটিং চলাকালীন তাদের সম্পর্কের শুরু। গত বছর ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের পর্ব থেকেই রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েকদিন আগেই জল্পনা রটে যায়, চলতি বছরে এপ্রিল মাসেই গাঁটছড়া বাঁধবেন তারা। এবার বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন খোদ রণবীর।

এক সাক্ষাৎকারে রণবীর জানান, আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। খুব শিগগিরই এই বিশেষ দিনটির সম্মুখীন হবেন তারা। কিন্তু তাদের বিয়ের তারিখ কবে? রণবীরকে এই প্রশ্ন জিজ্ঞেস করতেই অভিনেতা বলেন, আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে আমাদের বিয়ের তারিখ জানিয়ে দেব। এরপরই অভিনেতা আরও বলেন, আমি তারিখটা বলব না। কারণ মিডিয়ার সঙ্গে বিয়ের তারিখ বলার জায়গা নয়। কিন্তু আমার আর আলিয়ার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে। এটুকুই বলতে পারি, আমরা বিয়ে করছি।

অন্যদিকে রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গ নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে ঋষি কাপুরের বোন রিমা জৈন জানিয়েছেন, ‘আমরা জানি না তারা কবে বিয়ে করছে। রণবীর-আলিয়ার বিয়ে হবে ঠিকই, কিন্তু কবে বিয়ে হবে, তা আমরা জানি না। আমরা এখনও পর্যন্ত কোনও প্রস্তুতি নিইনি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে বিয়ে হবে বলুন।
সূত্র- নিউজট্রাকলাইভ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com