নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর গ্রাম থেকে এয়াছিন (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত এয়াছিন ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আজ শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে শুভপুর গ্রামের উত্তর পাড়ার দারোগ আলীর বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর এয়াছিন আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভপুর গ্রামের রাস্তায় পুলিশ জরুরি টহল অবস্থায় পুলিশের সন্দেহ হলে এয়াছিনকে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি ভারতীয় তৈরি ২২ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন, একটি বুলেটসহ তাঁকে আটক করে পুলিশ।
এ ঘটনায় নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক হানিফ বাদী হয়ে রাত সোড়া ১০টায় সংবাদ লেখার নাঙ্গলকোট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেন, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
Leave a Reply