শিরোনাম :
লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতীর সদ্যোজাত পুত্রকে অভিনেতা বানাবেন সালমান?

ভারতীর সদ্যোজাত পুত্রকে অভিনেতা বানাবেন সালমান?

 

বিনোদন ডেস্ক :
কমেডিয়ান ভারতী সিং আর তার স্বামী হর্ষ লিম্বাচিয়া এখন সন্তানসুখে আপ্লুত। গত রবিবার ভারতী এক পুত্রসন্তানের জন্ম দেন। নেটমাধ্যমে নিজেদের ছবি দিয়ে সুখবর জানিয়েছেন। যদিও সদ্যোজাতের কোনও ছবি তারা এখনও প্রকাশ করেননি। তবে শিশুটির জন্মের পরপরই ‘বিগ বস ১৫’-এর একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

তিন মাসের পুরনো সেই অনুষ্ঠানে সন্তানসম্ভবা ভারতীর পাশে দাঁড়িয়ে চিত্রনাট্যকার হর্ষ। হাতে মিষ্টির বাক্স। তারা দু’জনেই সন্তানের আগমনবার্তা ঘোষণা করে সাধভক্ষণ অনুষ্ঠানে আমন্ত্রণ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে।

শুধু তাই নয়, সালমানের আশীর্বাদ প্রার্থনা করে আরেক আবদার রাখেন ভারতী। বলেন, সালমানের খামারবাড়িতেই সাধভক্ষণের অনুষ্ঠান করতে চান, বাড়িটি কি দেবেন তিনি? উত্তরে রসিকতা করে সালমানও বলেন, ভারতী আর হর্ষের সন্তান হলে তাকে অভিনেতা বানানোর দায়িত্ব তার। সালমানের সেই অভাবনীয় প্রতিশ্রুতিতে আহ্লাদে ফেটে পড়েন ভারতী। দম্পতিকে প্রাণ ভরে অভিনন্দন জানান ‘ভাইজান’ সালমান।
হর্ষ আর ভারতীর সন্তান জন্ম নিতেই নেটদুনিয়ায় ভাইরাল তিন মাস আগের সেই অনুষ্ঠানের ভিডিও।

সেবার বিগ বসের অন্যান্য প্রতিযোগীদের সুখবরটি জানাতে বাড়ি বাড়ি গিয়েছিলেন হর্ষ আর ভারতী। মিকা সিং, ইউলিয়া ভান্তুর এবং প্রজ্ঞাও তাদের অভিনন্দন জানিয়েছিলেন। তারপর ধুমধামের মধ্যেই পৃথিবীর আলো দেখল ভারতী আর হর্ষ দম্পতির সন্তান। ছেলের কী নাম রাখবেন তারা, আপাতত তাই শোনার অপেক্ষায় নেটাগরিকরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com