যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১৬ বছরের লড়াই, বাবার হত্যার চূড়ান্ত রায় নিয়েই ফিরলেন

১৬ বছরের লড়াই, বাবার হত্যার চূড়ান্ত রায় নিয়েই ফিরলেন

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৬ বছর আইনি লড়াই শেষে হাইকোর্ট থেকে মঙ্গলবার বাবার হত্যার চূড়ান্ত রায় পাওয়ার পর মাকে সঙ্গে নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমদ। সে সময় কষ্টের আনন্দাশ্রু বইছিল তার চোখে।
তাবাসসুম আহমেদ ছিলেন তার বাবার হত্যার মামলার একজন আইনজীবী। তার পরিশ্রম সার্থক হয়েছে। এজন্য মাকে সঙ্গে নিয়ে মিডিয়ার সামনে এসে আর কান্না লুকিয়ে রাখতে পারেননি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহের আহমেদকে ২০০৬ সালে যখন হত্যা করা হয়, সেগুফতা তখন ইন্টারের ছাত্রী। বাবা হত্যার বিচারের জন্য তিনি সিদ্ধান্ত বদলে আইনে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে বিচারিক আদালত থেকে রায় হাইকোর্টে গেলে সেটা যেন নিশ্চিত হতে পারে সেজন্য হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন।

সেগুফতা তাবাসসুম আহমেদ কঠিন একাগ্রতা ও দৃঢ়চেতা মনোবল নিয়ে দীর্ঘ লড়াই করে শেষ পর্যন্ত বাবা হত্যার বিচার নিয়েই ঘরে ফিরেছেন। এদেশে সেগুফতা একজন অনুপ্রেরণা হয়ে থাকবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com