শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগামী ৩ জুন শুরু হতে পারে ঢাবি ভর্তি পরীক্ষা

আগামী ৩ জুন শুরু হতে পারে ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আগামী ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছর ভর্তিযুদ্ধ শুরু হবে।

গতকাল বুধবার ঢাবি ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এসব প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এই সভায় সভাপতিত্ব করেন। এতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। তবে আজ বৃহস্পতিবার ‘সাধারণ ভর্তি কমিটির’ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ডিনস কমিটির একাধিক সদস্য ‘কালের কণ্ঠকে’ এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি আগামীকাল জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় উঠবে। সেখানে সবার সম্মতিক্রমে তারিখ ও যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে। ’

সভার সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে এ বছর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা ৩ জুন, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জুন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও আট বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ফি জমা কার্যক্রম ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে শেষ হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com