নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে অভিযান চালিয়ে ইয়াবা-আইস-হেরোইনসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এদের কাছ থেকে ৯ হাজার ৪২১ পিস ইয়াবা, ২৩ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৮৫ গ্রাম (৯০ পুরিয়া) গাঁজা, ৪৫০ বোতল ফেনসিডিল ও ৮০ গ্রাম ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়।
শনিবার সকাল ৬টা থেকে রোববার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও ডিএমপি সূত্রে জানা গেছে।
এর আগে, রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অপরাধে ৭৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় ডিএমপি।
Leave a Reply