শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রানু মণ্ডোলের সঙ্গে যৌথভাবে হিরো আলম

রানু মণ্ডোলের সঙ্গে যৌথভাবে হিরো আলম

  • বিনোদন প্রতিবেদক:
    এক ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর উপমহাদেশজুড়ে আলোচনায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সেই ভুবন গান গেয়েছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে। শনিবারই এমন খবর প্রকাশের পর এবার জানা গেল নতুন খবর। এবার ওপার বাংলার আরেক ভাইরাল কন্যা রানু মণ্ডোলের সঙ্গে যৌথভাবে একটি গানে কঠ দিয়েছেন বগুড়ার আশরাফুল আলম। জানা গেছে এই গানের নাম ‘তুমি ছাড়া আমি’।
    শনিবার সন্ধ্যায় কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে এই গান রেকর্ডিং করা হয়েছে। গানটি লিখেছেন, নজরুল কবির। সুর করেছেন এফ এ প্রীতম। সংগীত আয়োজন করেছেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। রেকর্ডিংকরেছেন দেব ও নৃপাংশু শেখর।

রাণু মণ্ডলের সঙ্গে গাওয়া প্রসঙ্গে হিরো আলম কলকাতা থেকে জানান, রানু দিদি তো সত্যিকার অর্থে ভালো গায়িকা। তার কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশামিয়া এসেছেন, তাকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তার সঙ্গে আমি গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি কলকাতায় এসে দুটি গান করেছি, দুটি গানই ভালো হবে।

গানটি যৌথভাবের প্রযোজনায করেছে যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়াল। এই গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার (বাচ্ছা)।

এর আগে ভুবনের সঙ্গে গান নিয়ে আলম বলেছিলেন, আমি এখন কলকাতায়; গান রেকর্ডিং করছি। অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না।

ভুবন বাদ্যকরের ভাষ্য, দুজন দুই বাংলার ভাইরাল একসঙ্গে হয়েছি। এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com