শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শুটিং সেটে ফারিনের কান্না থামছেই না, স্তব্ধ শুটিং ইউনিট

শুটিং সেটে ফারিনের কান্না থামছেই না, স্তব্ধ শুটিং ইউনিট

বিনোদন প্রতিবেদক :

নাটকের শুটিং শেষ। পরিচালক বলে উঠলেন ‘কাট’। কিন্তু অঝোরে কেঁদেই চলেছেন তাসনিয়া ফারিন। চোখে ভেসে উঠছে নিজের বাবার মুখ।
ঈদের নাটক ‘আমার কেরানি বাবা’-র দৃশ্যধারণ করতে গিয়ে এমন আবেগী হয়েছেন অভিনেত্রী।

ফারিন বলছিলেন, ‘বাস্তবে বাবার প্রতি আমার দুর্বলতা আছে। শুটিংয়ের তৃতীয় দিন ছিল এই দৃশ্য। টানা তিন দিন একসঙ্গে শুটিংয়ে চরিত্রের মধ্যে থাকার কারণে বাবু ভাইকে বাবার মতোই অনুভব হয়েছিল।’

অভিনয়ে বাস্তব আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা প্রসঙ্গে ফারিণের ভাষ্য, ‘গল্প, বাবু ভাইয়ের এক্সপ্রেশন—সবকিছু মিলে আমি এমনভাবে চরিত্রটির সঙ্গে মিশে গিয়েছিলাম, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। দৃশ্য শেষ হওয়ার পরও আমি কাঁদছিলাম। পরে শুনেছি, যারা শুটিং দেখছিলেন তাদের চোখেও নাকি জল ছিল।’

‘আমার কেরানি বাবা’ নির্মাণ করছেন শ্রাবণী ফেরদৌস। নাটকে তাসনিয়া ফারিনের বাবার চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু।

পরিচালকের মতে, ‘একটা ভালো কাজ করতে গেলে সময় লাগে। আমরা তিন দিনে কাজটা করেছি, হয়তো আরও এক দিন বেশি করতে পারলে ভালো হতো। তবে আমরা সবাই আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি একটা ভালো কাজ দেওয়ার জন্য; দর্শক নিশ্চয়ই আলাদা একটি আমেজ পাবে গল্পে, চরিত্র ও নির্মাণে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com