শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাংবাদিক থেকে কীভাবে জিতের নায়িকা হলেন লহমা ভট্টাচার্য?

সাংবাদিক থেকে কীভাবে জিতের নায়িকা হলেন লহমা ভট্টাচার্য?

 

বিনোদন ডেস্ক:

টলিউড সুপারস্টার জিতের নতুন সিনেমা ‘রাবণ’। ঈদ উপলক্ষে আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে এটি। সিনেমায় জিতের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন একেবারে নতুন এক অভিনেত্রী। তার নাম লহমা ভট্টাচার্য।
টলিউডে পা রেখেই কীভাবে তিনি জিতের মতো তারকার নায়িকা হলেন, সে গল্পটা চলুন জেনে নেওয়া যাক।

কলকাতার মেয়ে লহমা পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে। স্নাতক শেষ করার পর তার বাবা-মা চেয়েছিলেন, উচ্চতর শিক্ষার জন্য তিনি যেন বিদেশে পাড়ি জমান। এরপর সেই অনুযায়ী ক্যারিয়ার গড়েন।

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লহমা। এরপর কলকাতায় ফিরে শুরু করেন সাংবাদিকতা। তবে লহমার মনে ইচ্ছা ছিল অভিনয় জগতে আসার।

সিনেমা জগতের মানুষজনের সঙ্গে তাই আগে থেকেই টুকটাক যোগাযোগ রাখতেন। জিতের সঙ্গেও তার পরিচয় ছিল। জিৎ যখন জানতে পারেন, লহমা অভিনয়ে আসতে চায়, তখন তাকে নিজের অফিসে ডাকেন। এরপর অডিশনের মাধ্যমে ‘রাবণ’ সিনেমার রাই চরিত্রের জন্য তাকে নির্বাচিত করেন অভিনেতা।

জিতের নায়িকা হয়ে সিনেমায় অভিষেক হচ্ছে, এজন্য নিজেকে ভাগ্যবান মনে করছেন লহমা। তার ভাষ্য, এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য কতজন লড়াই করছেন। সেখানে আমি প্রথমেই জিৎ-দার মতো মানুষের সঙ্গে কাজ করলাম। এটা তো ভাগ্যই।

‘রাবণ’ সিনেমার ক্ষেত্রে জিতের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন বলেও জানালেন লহমা। বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে কীভাবে শরীরের যত্ন নিতে হবে, সবকিছুই বাতলে দিয়েছেন সুপারস্টার।

জিতের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে লহমা বলেন, নার্ভাস লেগেছিল। তবে জিৎ-দা আগে থেকেই এমনভাবে মেলামেশা করত, বিষয়টা সহজ করে দিয়েছিল। নাচের গানের শুট করা আর একটা রোম্যান্টিক গানের শুট করা অনেক আলাদা। তার ওপর জিৎ-দার পাশে দাঁড়ানো। কোন জিৎ-দা? যিনি ‘রোম্যান্টিক কিং’। এছাড়া জিৎ-দার সঙ্গে এত অভিনেত্রীর জুটি আছে; শুভশ্রী, কোয়েল, নুসরাত জাহান, নুসরাত ফারিয়া। কত নাম বলব! সেখানে নতুন এসে আমি জিৎ-দার পাশে দাঁড়াচ্ছি। বাড়তি চাপ তো থাকেই।

উল্লেখ্য, ‘রাবণ’ সিনেমাটি পরিচালনা করেছেন এম এন রাজ। এতে জিৎ ও লহমার সঙ্গে আরো অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী, খরাজ মুখার্জি, বিশ্বনাথ বসু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন জিৎ নিজেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com