যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সমন্বিতভাবে কাজ করতে হবে যানজট থেকে রেহাই পেতে : মেয়র

সমন্বিতভাবে কাজ করতে হবে যানজট থেকে রেহাই পেতে : মেয়র

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনে মেয়রের সম্মেলন কক্ষে মোহাম্মদপুরের বিআরটিসি বাস ডিপো সংলগ্ন ইন্টারসেকশন প্রশস্থকরণের লক্ষ্যে বিআরটিসি’র সঙ্গে ডিএনসিসি’র সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম- ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর তীব্র যানজট থেকে রেহাই পেতে হলে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যানজট নিরসনে সব বিভাগের সম্মিলিতভাবে কাজ করার কোন বিকল্প নেই।
মঙ্গলবার রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনে মেয়রের সম্মেলন কক্ষে মোহাম্মদপুরের বিআরটিসি বাস ডিপো সংলগ্ন ইন্টারসেকশন প্রশস্থকরণের লক্ষ্যে বিআরটিসি’র সঙ্গে ডিএনসিসি’র সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আমরা নিজেরাই অপরিকল্পিতভাবে বিভিন্ন ভবন ও স্থাপনা গড়ে তোলার মাধ্যমে তীব্র যানজট সৃষ্টি করেছি। অতএব, পরিকল্পিতভাবে আমাদের কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব নয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মোহাম্মদপুর, আসাদ এভিনিউ, সাত মসজিদ রোড, বেড়ী বাঁধ বাঁশবাড়ী সড়ক এবং শেরেবাংলা রোড থেকে আগত যানবাহন সমূহের নির্বিঘ্ন চলাচল, যানজট নিরসন এবং নিরাপদে পথচারী চলাচলের সুবিধার জন্য মোহাম্মদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস ডিপো সংলগ্ন ইন্টারসেকশন প্রশস্থকরণের লক্ষ্যে বিআরটিসি’র সঙ্গে ডিএনসিসি’র এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম সেন্টু, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ এবং বিআরটিসি বাস ডিপোর ইনচার্জ মো. জুলফিকার আলী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com