বিনোদন ডেস্ক :
বহুদিন পরে সুখের সময় এসেছে কাপুর পরিবারে। করোনাকালে একের পর এক প্রবীণ সদস্যের মৃত্যুতে মুছড়ে ছিল গোটা পরিবার। তারই মধ্যে অবশ্য সুখবর নিয়ে এসেছিল তৈমুরের ছোট্ট ভাইয়ের আগমন। তবুও খুশির মরশুম সেভাবে কড়া নাড়েনি এই পরিবারে। তাই রণবীর আলিয়ার বিয়ের উৎসবে কোনো কসুর ছাড়তে চান না কেউই।
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের মেহেন্দি অনুষ্ঠানে, রণবীরের দুই বোন কারিনা কাপুর খান আর কারিশ্মা কাপুর যেন শুষে নিলেন পুরো সমাবেশের আলো। সাজে, স্টাইলে কেউ ছিলেননা কমতি, হবে নাই বা কেন। বহুদিন পরে সুখের সময় এসেছে কাপুর পরিবারে।
করোনাকালে একের পর এক প্রবীণ সদস্যের মৃত্যুতে মুছড়ে ছিল গোটা পরিবার। তারই মধ্যে অবশ্য সুখবর নিয়ে এসেছিল তৈমুরের ছোট্ট ভাইয়ের আগমন। তবুও খুশির মরশুম সেভাবে কড়া নাড়েনি এই পরিবারে। তাই রণবীর আলিয়ার বিয়ের উৎসবে কোনো কমতি রাখতে চান না কেউই।
রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেহেন্দি অনুষ্ঠানের জন্য কারিশ্মা কাপুর একটি হলুদ পোশাক বেছে নিয়েছিলেন। হলুদ পোশাকে জমকালো দেখাচ্ছিল করিশ্মাকে। অন্যদিকে দুধ সাদা পোষাকে প্রাক-বিয়ের অনুষ্ঠানে গ্ল্যামারাস লুকে দেখা গেল কারিনা কাপুরকে।
বুধবার সকাল থেকেই আর-কে হাউসে বলিউড সেলেবদের সমাগম ছিল বেশ চোখে পড়ার মতো। প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয় মেহেন্দি দিয়ে এবং সন্ধ্যায় ছিল সঙ্গীত অনুষ্ঠান। কারিনা কাপুর এবং কারিশ্মা কাপুর আলিয়া-রণবীরের মেহেন্দিতে অংশ নিয়েছিলেন। পুরো অনুষ্ঠানে কাপুর বোনেরা নজর করেছেন বেশ ভালোই।
বহুদিন পর খুশিতে ভাসতে দেখা গেল ঋষি-জায়া নীতু কাপুরকেও। পাশাপাশি মেহেন্দি অনুষ্ঠানে চাঁদ যেন নেমে এলো মাটিতে। আলিয়ার সাজের ঝলক দেখা না গেলেও সুন্দর স্টাইলে দেখা গেল কারিনা, কারিশ্মার ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজেরাই।
Leave a Reply