নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে ইয়াবা-ফেন্সিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত রাজধনাীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৪৮ পিস ইয়াবা, ৫৬ কেজি ৭৫৫ গ্রাম ১১০ পুরিয়া গাঁজা, ১৩ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল ফেনসিডিল ও ৪ গ্রাম আইস উদ্ধার করে জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে বলে ডিএমপি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
Leave a Reply