যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাসির ফের পাঁচ দিনের রিমান্ডে : টিপু-প্রীতি হত্যা

নাসির ফের পাঁচ দিনের রিমান্ডে : টিপু-প্রীতি হত্যা

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মানিকের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার অতিরিক্ত মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে নাসির উদ্দিন মানিক ও মারুফ খানকে আদালতে হাজির করা হয়। এরপর আসামি নাসিরকে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। অপরদিকে আসামি মারুফকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক আসামি নাসিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে আসামি মারুফকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত।

এর আগে, ৭ এপ্রিল দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। শুনানি শেষে আদালত তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ মার্চ শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী কলেজছাত্রী প্রীতি গুলিবিদ্ধ হন। এতে টিপু ও প্রীতির মৃত্যু হয়। এ ঘটনায় নিহত টিপুর স্ত্রী ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com