শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রণবীর-আলিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু

রণবীর-আলিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু

বিনোদন ডেস্ক :

ফাইল ছবি
অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের তারকা প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। ১৩ এপ্রিল শুরু হলো আনুষ্ঠানিকতা। মুম্বাইতে পৈতৃক ভিটে (আর কে হাউস) যেখানে ঋষি কাপুর ও নিতু কাপুর বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেখানেই রণবীর-আলিয়া সাতপাকে ঘুরবেন।
৪৩ আগে অর্থাৎ ১৯৭৯ সালের আজকের এই দিনেই বাগদান সেরেছিলেন রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুর। এই তথ্য ফাঁস করলেন রণবীরের মা নীতু কাপুর।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের আঙটি বদলের ছবি শেয়ার করেছেন নীতু কাপুর। সেখানে এই অভিনেত্রী লেখেন, বৈশাখের দিনে মধুর স্মৃতি। ৪৩ বছর আগে, ১৯৭৯ সালের ১৩ এপ্রিল আমাদের বাগদান হয়েছিল।

এত বছর পরে একই দিনে বিয়ের অনুষ্ঠান শুরু ঋষি-নীতুর একমাত্র ছেলে রণবীরেরও। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, ১৩ এপ্রিল থেকেই শুরু হবে বিয়ের আগের রীতি-নিয়মের অনুষ্ঠান। পাঞ্জাবী রীতি মেনে হবে গায়ে হলুদ, সংগীত ও মেহেদি অনুষ্ঠান।

তবে কেন বিয়ের অনুষ্ঠান শুরুর জন্য ১৩ এপ্রিলকে বেছে নিলেন ঋষিপুত্র তা বোঝা গেল নীতু কাপুরের ইনস্টাগ্রাম পোস্টের পর। অনেকেই বলছেন, বাবার বাগদানের দিনেই হয়তো নিজের জীবনের বিশেষ অধ্যায়ের শুরু করতে চেয়েছিলেন রণবীর। সম্ভবত এ কারণেই একই দিনে গায়ে হলুদসহ অন্যান্য অনুষ্ঠান হবে রণবীর-আলিয়ার।

এদিকে আলিয়া-রণবীরের বিয়ের তারিখ জানিয়েছেন রণধীর কাপুর। রণবীরের চাচা জানান, ১৫ তারিখ বিয়ের অনুষ্ঠান। তবে রিসেপশন কবে, তা এখনও ঠিক হয়নি। তবে শুক্রবার রণবীর ও আলিয়ার বিয়ে। এর আগে বুধবারই আসতে শুরু করেছেন অতিথিরা। এদিন হবে তারকা যুগলের মেহেদি অনুষ্ঠান। আর বৃহস্পতিবার গায়ে হলুদ।

তবে বিয়ে কোথায় হচ্ছে সেটি জানার পর থেকে বিয়ের দিন তারা কী পরবেন, অতিথি কারা থাকবেন, খাবার মেনু কী থাকবে, হানিমুনে কোথায় যাবেন-সবকিছু নিয়ে প্রবল জল্পনা-কল্পনা চলছে। তবে বলি পাড়ার এই হবু দম্পতির বিয়েতে কঠোর সুরক্ষাব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, সুরক্ষাব্যবস্থার কিছু অংশ আলিয়ার ভাই রাহুল ভাটের কাঁধে আছে। তিনি ভারতের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই তারকার বিয়ের দিনের জন্য ২০০ বাউন্সারকে নিযুক্ত করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com