যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুর্নীতি মামলায় শামীম ইস্কান্দারের পিটিশন শুনানি ২৯ মে

দুর্নীতি মামলায় শামীম ইস্কান্দারের পিটিশন শুনানি ২৯ মে

 

নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতি মামলা বাতিল চেয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের করা পিটিশনের শুনানির দিন ২৯ মে ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রবিবার (১৭ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতি সমন্বয়ে গঠিত আপিল বিভাগ বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম। শামীম ইস্কান্দারের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। পরে সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা রুজুর সিদ্ধান্ত নেয় দুদক। ২০০৮ সালে রাজধানীর রমনা থানায় দুদক আইনে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী।
২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে করা শামীম ইস্কান্দারের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর বিষয়টি নিয়ে আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com