শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মমতাজ-বেলাল খানের ‘বাপের বড় পোলা’

মমতাজ-বেলাল খানের ‘বাপের বড় পোলা’

বিনোদন প্রতিবেদক:

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। বেলাল খানের ফিচারিংয়ে গানটির টাইটেল ‘বাপের বড় পোলা’। গানটি লিখেছেন সোমেশ্বর অলি। গানটিতে মমতাজের সঙ্গে কন্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল খান।

গানটির সংগীতায়োজন করেছেন আল আমিন ও আদিব। জমজমাট গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এই গানের মাধ্যমেই সুপারহিট গান ‘লোকাল বাস’ এর পর কোনো মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গানটিতে বেলাল খান ও মমতাজের উপস্থিতি ছাড়াও অভিনয় করেছেন রেহনুমা মোস্তফা ও আলভী জাহেরসহ একদল নৃত্যশিল্পী। কোরিওগ্রাফী করেছেন রুহুল আমিন।

দীর্ঘদিন পর নতুন গান প্রসঙ্গে মমতাজ বলেন, বেলালের সুরে প্রথমবার গেয়েছিলাম ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমায়। সেই সিনেমায় গেয়ে একসঙ্গে দুইজনেই জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছিলাম। এবারের গানটি একদমই আলাদা। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে অনেকটা পুরান ঢাকার ভাষার আদলে রিদমিক মজার একটি গান তৈরি হয়েছে। ভিডিওটি করতে গিয়েও অনেক মজা করেছি। আশা করছি এই ঈদে শ্রোতারা গানটিতে অন্যরকম আনন্দ পাবেন।
বেলাল খান বলেন, মমতাজ আপাকে ভেবেই এই গানটির পরিকল্পনা ও ডিজাইন করেছিলাম। বলা যেতে পারে নতুন জেনারেশনের সঙ্গে সংযুক্তি ঘটানোর একটা চেষ্টা ছিল এটি। শেষ পর্যন্ত এই ঈদে সেই পরিকল্পনাটি বাস্তবায়ন হচ্ছে। আমি গানটি নিয়ে দারুন আশাবাদী।

‘বাপের বড় পোলা’ গানটি ঈদের আগেই আগামী ২৫ এপ্রিল বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে। পাশাপাশি স্বাধীন, অ্যামাজন প্রাইম, স্পটিফাই, আইটিউনস, গানা, সাভান, জিপি মিউজিকসহ দেশি-বিদেশি সকল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com