নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নিউমার্কেট এলাকায়। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। আর এই সংঘর্ষে এখন পর্যন্ত বেশি কিছু শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাতের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
এরপর থেকে শিক্ষার্থী ও দোকানের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এর আগে সোমবার রাতে দুপক্ষের সংঘর্ষ হয়। ‘কথা-কাটাকাটির জেরে’ এই সংঘর্ষ শুরু হয়।
শিক্ষার্থী ও ব্যবসায়ী দুই পক্ষের অনেক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় নিউমার্কেট এলাকায় সংঘর্ষের মধ্যে দুজন সংবাদকর্মী আহত হয়েছেন।
দোকানের কর্মীরা অভিযোগ করেছেন, দোকানের সামনে লাগানো সিসি ক্যামেরা, লাইট ও দোকানপাট ভাঙচুর করছেন শিক্ষার্থীরা। এছাড়া সিটি করপোরেশনের ময়লা তোলার ভ্যান দিয়ে ইট, পাথর, সুরকি নিয়ে আসতে দেখা গেছে দোকান কর্মীদের মাঝে কয়েকজনকে।
এর আগে সকাল ১০টার পর থেকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এরপর ওই এলাকায় যানবাহন বন্ধ থাকায় তীব্র যানযটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরনের আওয়াজও পাওয়া গেছে।
Leave a Reply