নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে দুই দিনের ব্যবধানে আবারো এক টেবিলে বসেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। তবে এদিনও কথা হয়নি কারো সাথে কারো।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে ডিসির ডাকবাংলোতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এদিন এক টেবিলে দুই চেয়ার দূরত্বে বসলেও তারা একজন অন্যজনের সাথে কথা বলেননি।
তবে টেবিলের অন্য সবার সাথে কথা হয়েছে দুজনের। তবে জেলা প্রশাসনের আহ্বানে শামীম ওসমান তাঁর বক্তব্যে আইভীকে ছোট বোন বলে সম্বোধন করেন।
একই টেবিলে বসা নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলমসহ সকলের সাথে এ সময় কুশল বিনিময় করেন শামীম আইভী।
তবে জেলা প্রশাসনের আহ্বানে শামীম ওসমান তাঁর বক্তব্যে আইভীকে ছোট বোন বলে সম্বোধন করেন। শামীম ওসমান বক্তব্যে বিত্তবান ও ব্যবসায়ীদের যাকাত ডিসির মাধ্যমে প্রদানের আহ্বান জানান।
এর আগে ১৮ এপ্রিল জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহফিলেও একই দৃশ্য দেখা গেছে। সেখানেও এক টেবিলে বসেছিলেন দুজন তবে তখনো দুই চেয়ার দূরত্বে কেউ কথা বলেননি।
Leave a Reply