শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চলতি মাসে দেব-রুক্মিনির বিয়ে, মুখ খুললেন তারকা জুটি

চলতি মাসে দেব-রুক্মিনির বিয়ে, মুখ খুললেন তারকা জুটি

বিনোদন ডেস্ক:
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি দেব-রুক্মিনি। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন; বহুবার তাদের বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে। কয়েক দিন আগে ভারতীয় একটি সংবাদমাধ্যম দাবি করে—আগামী ২৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেব-রুক্মিনি।

এ খবর প্রকাশ্যে আসার পর জোর জল্পনা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন দেব-রুক্মিনি। দেব বলেন, ‘আর বড় জোর এক বছর; এই প্রশ্ন বদলে যাবে। সবাই জানতে চাইবেন, দেব তুমি এখন বিবাহিত?’

অন্যদিকে দেবের মতো রুক্মিনিও বিয়েতে বিশ্বাসী। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি বিয়েতে বিশ্বাসী। এই প্রতিষ্ঠানকে ভীষণ শ্রদ্ধা এবং সম্মান করি। আমার পরিবারে প্রচুর সদস্য ভালোবেসে বিয়ে করেছেন। তারা সুখে-শান্তিতেই দিন কাটাচ্ছেন।’

তা হলে ২৯ এপ্রিল বিয়ের কী হবে? এ প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘বিয়ে হবে তো! তবে টিনটিন আর রোহিণীর। রাহুল মুখার্জির প্রথম সিনেমা ‘কিশমিশ’-এ।’

জানা যায়, রাহুল মুখার্জি পরিচালিত ‘কিশমিশ’ সিনেমায় তিনটি চরিত্রে দেখা যাবে দেবকে। গল্প রোমান্টিক-কমেডি ঘরানার হলেও চেনা ছকের বাইরে নির্মিত হচ্ছে এটি। টু-ডি অ্যানিমেশনের ব‌্যবহারও থাকবে সিনেমাটিতে। দেব-রুক্মিনি ছাড়াও এতে অভিনয় করছেন—খরাজ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অঞ্জনা বসু প্রমুখ। এটি প্রযোজনাও করছেন দেব। আগামী ২৯ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com