শিরোনাম :
রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী ছাড়ছে মানুষ দুর্ভোগ এড়াতে আগেভাগেই

রাজধানী ছাড়ছে মানুষ দুর্ভোগ এড়াতে আগেভাগেই

নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতর পরিবারের সাথে উদযাপন করতে আগেভাগেই রাজধানীর ছাড়ছে মানুষ। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। গত দুই বছর করোনা মহামারির কারণে অনেকে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেননি। এবার করোনার প্রভাব না থাকায় সবাই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পাচ্ছেন। এজন্য রাজধানীর কমলাপুর ও গাবতলীতে যাত্রীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

রোববার (২৪ এপ্রিল) রাজধানীর কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

গাবতলী বাস টার্মিনালে খুলনাগামী আসাদুল ইসলাম নামের এক যাত্রী যুগ যুগান্তরকে বলেন, গত দুই বছর পরিবারের সাথে ঈদ উদযাপন করতে না পারায় এবার আগেভাগেই ঢাকা ছাড়ছি। এ বছর করোনা মহামারি না থাকায় আমরা পরিবারের সাথে ঈদ করতে পারবো। গত দুইটি বছর আমরা এক অভাবনীয় অভিজ্ঞতার স্বীকার হয়েছি। এ বছর অবশ্য স্বস্তি ফিরেছে।

তিনি বলেন, রাজধানীজুড়ে শুধুই যানজট। আমার আজিমপুর থেকে এখানে আসতে লেগেছে প্রায় ২ ঘণ্টা। ঈদের ছুটি না দিতেই শহরে যে পরিমাণ যানজট, ছুটি পড়ার সাথে সাথে এর তীব্রতা আরো প্রকট হবে।

এদিকে, ঢাকা থেকে বরিশালগামী আরিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, এর আগে সবশেষ ঈদে গ্রামে যাওয়ার সময় যানজটের কবলে পড়ে বাড়ি পৌঁছেছি ঈদের দিন সকালে। তাই এবার আগেই বাড়ি চলে যাচ্ছি৷ এবার আর কোন রিস্ক নিতে চাই না।

আরেক যাত্রী বলেন, ঈদ আসলেই ঢাকা শহর নানান অব্যবস্থাপনায় নিমজ্জিত হয়। অতিরিক্ত ভাড়া, সিট না পাওয়া, যানজটসহ বিভিন্ন কারণে ঘরমুখো মানুষদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়। প্রশাসনের এমন পদক্ষেপ নেওয়া উচিত, অনন্ত এই সময়ে মানুষ যেন দুর্ভোগের স্বীকার না হয়। সবাই যেন ঠিক সময়ে বাড়ি পৌঁছাতে পারে এবং পরিবারে সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।

কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার রাকিন হোসেন বলেন, এবারের ঈদের বাড়ি ফেরা মানুষের চাপ বেশি। ২০ তারিখের পর থেকে মানুষের চাপ বেশি। অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে, তবুও যাত্রীদের চাহিদা শেষ হচ্ছে না। সরকারি ছুটি তো এখনও শুরু হয়নি। এবারের ঈদ যাত্রায় গাড়ি সংকটে পড়তে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com