যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিয়ে করলেন চিত্রাঙ্গদা শতরূপা

বিয়ে করলেন চিত্রাঙ্গদা শতরূপা

 

 

 

বিনোদন প্রতিবেদক:

বিয়ে করলেন চিত্রাঙ্গদা শতরূপা। বোনের বিয়ের খবর সোশ্যাল হ্যান্ডেলে জানালেন ঋতাভরী। ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গেই বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রাঙ্গদা। কাছের মানুষজনের উপস্থিতিতে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় দু’জনের।

 

বড় বোনের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, “আজ আমার দিদির বিয়ে হল। এর থেকে বেশি আনন্দের আমার কাছে আর কীই বা হতে পারে? দিদির বিয়েতে যে কতরকমের আবেগের চড়াই-উতরাই থাকে তা নিজে সাক্ষী না হলে অনুভব করা যায় না। সম্বিত এবার আমার জামাইবাবু আর চিত্রাঙ্গদা শতরূপা বিবাহিত। দু’জনের সারা জীবনের উজ্জ্বল জীবন, আনন্দ আর পাগলামোর জন্য অনেক শুভেচ্ছা। অবশ্য বিয়ের অনুষ্ঠানের জন্য আমাদের শীতকালের জন্য অপেক্ষা করতে হবে। ততদিন সরকারিভাবে এঁরা স্বামী-স্ত্রী। ”

‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। তাঁর হবু বর সম্বিত পেশায় পারকাশনিস্ট। একমাত্র ড্রামার যিনি কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট’১৮-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। বহু বিখ্যাত শিল্পীর সঙ্গে বাজিয়েছেন সম্বিত। ঘরোয়া অনুষ্ঠানেই বাগদান পর্ব সারেন দু’জন। তারপর বিয়েটাও সারার ইচ্ছে ছিল। তবে করোনার কারণে তা হয়ে ওঠেনি। এতদিনে রেজিস্ট্রি সারলেন সম্বিত ও চিত্রাঙ্গদা। বোনের বিয়েতে বেশ খুশি অভিনেত্রী। তাঁকে জড়িয়ে ধরে একাধিক ছবি পোস্ট করেছেন।

আনুষ্ঠানিক বিয়ে যে বছরের শেষের দিকে হতে চলেছে, তাও নিজের পোস্টে জানিয়েছেন ঋতাভরী। ছড়ার মাধ্যমে মেয়ের বিয়ের আনন্দ প্রকাশ করেছেন শতরূপা সান্যাল। ফেসবুকে তিনি লেখেন,

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে/ আকাশ জুড়ে নহবত বাজে/ রিমঝিম রুমঝুম ঝিলমিল ঝুম না/ পাল্কি আসছে হুম না হুম না/ পাল্কি চলল কমলা পুলি/ সঙ্গে চলল একশো ঢুলি/ কমলাপুলির টিয়ে টা/ তিতিনসোনার বিয়ে টা/ সোনার কন্যে সোনার বর/ ভরুক সুখে তোদের ঘর!

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com