শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মান্নাতে’র নতুন নেমপ্লেটের দামের কারণে আলোচনায় শাহরুখ খান

মান্নাতে’র নতুন নেমপ্লেটের দামের কারণে আলোচনায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক :

টাকা থাকলেই খরচ করা যায়। তা বলে এত্ত! নিজের সাধের ‘মান্নাতে’র নেমপ্লেট পাল্টাতেই বিপুল টাকা খরচ করেছেন শাহরুখ খান। এমন খবরেই সরগরম বি-টাউন। বেশ কিছুক্ষণ টুইটারে ট্রেন্ডিং ছিল ‘মান্নাতে’র নাম।
শাহরুখের সাধের বাড়ির নতুন নেমপ্লেট দেখে বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। অনেকেই তার সামনে গিয়ে ছবি ও সেলফি তুলছেন। শাহরুখ খান নিজে অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানি।

তবে বি-টাউনের খবরে কান পাতলেই শোনা যাচ্ছে, অনেক খোঁজাখুঁজির পর গৌরী নিজেই ‘মান্নাতে’র নেমপ্লেট ডিজাইন করে ফেলেন। আর ছোট্ট এই নেমপ্লেটটি পালটাতে ২০ থেকে ২৫ লাখ টাকা খরচ করেছেন বলিউডের বাদশা।

শাহরুখ খানের বাড়ির সমস্ত সিদ্ধান্ত নাকি গৌরী খানই নেন। শোনা গেছে, বহু দিন ধরেই গৌরীর ইচ্ছে ছিল নেমপ্লেটটি বদলে দেওয়ার। স্টাইলিশ কোনও ডিজাইন চাইছিলেন তিনি। মুম্বাইয়ে ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে বেশ নাম রয়েছে গৌরীর। একাধিক বলিউড তারকার ঘর ডিজাইন করেছেন তিনি।

শোনা যায়, ১৯৯৭ সালে যখন ‘ইয়েস বস’ সিনেমার শুটিং করছিলেন, তখনই সমুদ্রের ধারের এই বাংলোটি পছন্দ হয়ে যায় শাহরুখের। সেই সময়ই ঠিক করে ফেলেন, এতেই নিজের আস্তানা গড়ে তুলবেন। সেই সময় বাংলোটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। আর তার মালিক ছিলেন এক গুজরাটি ব্যক্তি।

প্রিয় বাংলোটি পেতে বেশ কষ্ট করতে হয়েছিল শাহরুখকে। রটনা, বাংলোটি শাহরুখকে বিক্রি করতে রাজি ছিলেন না ওই ব্যক্তি। তবে শাহরুখও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। শেষে ২০০১ সালে বাড়িটি কিনে নেন কিং খান। প্রথমে বাড়ির নাম ঠিক হয়েছিল জান্নাত। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। ২০০৫ সালে বাড়ির নাম ‘মান্নাত’ রাখেন শাহরুখ। এর ছাদে দাঁড়িয়েই অনুরাগীদের ভালবাসা গ্রহণ করেন বলিউডের ‘বাজিগর’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com