শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুরিয়ার সিনেমার রিমেকে অক্ষয়

সুরিয়ার সিনেমার রিমেকে অক্ষয়

বিনোদন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার সুরিয়া। তার বহুল আলোচিত সিনেমা ‘সুরারাই পোত্রু’। এটির হিন্দি রিমেকে অভিনয় করছেন অক্ষয় কুমার।

তামিল ভাষার ‘সুরারাই পোত্রু’ মুক্তি পায় ২০২০ সালে। দর্শক-সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয় এই সিনেমা। সেই বছর অস্কার দৌড়েও ছিল এটি। সিনেমায় অক্ষয়ের সঙ্গে আছেন অভিনেত্রী রাধিকা মদন। এটি পরিচালনা করছেন সুধা কোঙ্গারা। তামিল ভাষার সিনেমাটিও তিনিই পরিচালনা করেন।

সম্প্রতি ‘সুরারাই পোত্রু’ সিনেমার রিমেকের মহুরত হয়েছে। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অক্ষয় কুমার একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়— শুটিং ফ্লোরে নারকেল ফাটাচ্ছেন রাধিকা মদন। ভক্তদের উদ্দেশে ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘এই শুভক্ষণে নারকেল ভেঙে ও ছোটখাটো প্রার্থনার আয়োজনের মাধ্যমে আমাদের নাম ঠিক না হওয়ার সিনেমার শুটিং শুরু করলাম। স্বপ্ন ও এর শক্তি নিয়ে এই সিনেমার গল্প। যদি নাম নিয়ে আপনাদের কোনো পরামর্শ থাকে দিতে পারেন। আর অবশ্যই শুভকামনা।’

‘সুরারাই পোত্রু’ সিনেমার তামিল সংস্করণে সুরিয়ার সঙ্গে ছিলেন অভিনেত্রী অপর্ণা বালামুরালি। এছাড়া অভিনয় করেছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল।

কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’। এছাড়াও অক্ষয়ের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’, ‘ওএমজি-টু’, ‘সেলফি’ সিনেমায় দেখা যাবে তাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com