শিরোনাম :
বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে চসিকের ৬ পৃথক কমিটি শত শত ভক্তদের মন ভেঙে নতুন জীবনে পা রাখলেন সুবাহ চীনে ভয়াবহ বিস্ফোরণ আতশবাজি কারখানায় নিহত ২১ যেসব মামলা ঝুলছে বিজয়ের কাঁধে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যুদ্ধটাই বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ: অর্থমন্ত্রী

যুদ্ধটাই বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামার কোনো লক্ষণ আজ পর্যন্ত আমাদের সামনে নেই। এই মুহূর্তে যুদ্ধটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এডিবি, বিশ্বব্যাংক, আইএমএফ বিশ্ব অর্থনিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, জিডিপির প্রবৃদ্ধি কমানো হয়েছে, মূল্যস্ফীতিও বাড়বে।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ৭.৫ শতাংশ এ প্রসঙ্গে তিনি বলেন, জিডিপির প্রবৃদ্ধি আমরা পুরনো যেটা সেটাই রেখেছি। আমরা আগাম কিছু বলছি না। প্রজেকশন আপনারা যা দিচ্ছেন আমি সেটা অস্বীকার করবো না। কারণ হলো এখনও আমরা শান্তির কোনো রাস্তা দেখছি না।
বিশ্ব বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, এনিয়ে কৌশলগত কী ব্যবস্থা থাকবে- এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, আপনারা যে প্রশ্নগুলো করেছেন সে প্রশ্ন সবাই করেন, জিনিসপত্রের দাম বাড়ছে। আমি গত মিটিংয়েও পরিপূর্ণভাবে বলেছি, জিনিসপত্রের দাম বাড়ছে। সারা বিশ্বের কোন দেশে কতো মূল্যস্ফীতি হয়েছে সেটা বলেছি। আমরাও সারা বিশ্বের সাথে একীভূত। বিশ্বের কোথাও যদি কিছু বাড়ে, আমাদের যাদের সাথে লেনদেন আছে, এখন লেনদেন সবার সাথে সবার রয়েছে। এ সকল ক্ষেত্রে যদি এ ধরনের কিছু হয় তাহলে আমাদের ভোক্তাদের সাথে সরকারকে ভাগাভাগি করে নিতে হয়। আমরা সেভাবে চলে আসছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com