শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুজরাট হাইকোর্টের রায়ে স্বস্তিতে শাহরুখ খান

গুজরাট হাইকোর্টের রায়ে স্বস্তিতে শাহরুখ খান

বিনোদন ডেস্ক:
শাহরুখ খান

পাঁচ বছরের অপেক্ষা শেষে আইনি ঝামেলা থেকে মুক্তি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ভারতের গুজরাট হাইকোর্টের রায়ে বড়সড় স্বস্তি পেলেন তিনি। শাহরুখের নামের দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ দিয়েছেন গুজরাট হাইকোর্ট। ২০১৭ সালে গুজরাটের ভাদোদারা রেলওয়ে স্টেশনে ‘রাইস’ ছবির প্রচারের সময় এক ব্যক্তির মৃত্যু হয়। এরপরই ভাদোদারার নিম্ন আদালতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা।

শাহরুখের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেওয়ার আবেদন জানিয়ে অভিনেতার আইনজীবীরা গুজরাট হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন, অবশেষে সেই রায় জানালেন আদালত।

ঠিক কী হয়েছিল ২০১৭ সালের ২৩ জানুয়ারি? ‘রাইস’ ছবির প্রচারে অভিনব প্রচার কৌশল বেছে নিয়েছিলেন শাহরুখ খান। তবে সেই প্রচারের ফাঁকে যেকোনও ব্যক্তির মৃত্যু ঘটতে পারে তা দুঃস্বপ্নেও ভাবেননি শাহরুখ খান। ট্রেনে চেপে ১৭ ঘণ্টায় মুম্বাই থেকে দিল্লি পৌঁছেছিলেন শাহরুখ। সেই রেল সফরে একাধিক স্টেশনে ছবির প্রচার সারেন বলিউড তারকা। এই সফর চলাকালীন ভাদোদারা স্টেশনের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন ‘রাইস’ শাহরুখ, তখন সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠি-চার্জ পর্যন্ত করতে হয় পুলিশকে। তখনই প্ল্যাটফর্মে পড়ে যান ফরিদ খান নামের এক ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে যাওয়াহলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এরপর রেল পুলিশে শাহরুখের নামে অভিযোগ করেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। ভারতীয় দণ্ডবিধির ১৪৭ , ১৪৯ , ৪২৭ , ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছিল শাহরুখ খানের বিরুদ্ধে। দাঙ্গা বাঁধানো, অবৈধ জমায়েত , সরকারি সম্পত্তি নষ্টের মতো গুরুতর অভিযোগ আনা হয় শাহরুখ খানের বিরুদ্ধে। এই সব অভিযোগ থেকেই এদিন রেহাই পেলেন বলিউড বাদশাহ।

রাহুল ঢোলাকিয়া পরিচালিত রইস ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। সূত্র: হিন্দুস্তান টাইমস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com