শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছেলের নাম বলার অনুমতি এখনো পাইনি: সিয়াম

ছেলের নাম বলার অনুমতি এখনো পাইনি: সিয়াম

বিনোদন প্রতিবেদক :
কয়েকদিন আগেই ছেলে সন্তানের বাবা হয়েছেন হালের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। মঙ্গলবার, (২৬ এপ্রিল) পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। তবে এখনই ছেলের নাম কাউকে জানাতে চাচ্ছেন না এই অভিনেতা। ছেলের নাম বলার অনুমতি পরিবার থেকে এখনো তিনি পাননি বলে জানিয়েছেন।
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে ‘শান’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সিয়াম।

‘পোড়ামন ২’খ্যাত অভিনেতা এ প্রসঙ্গে বলেন, এটি (ছেলের নাম) এখন বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে সন্তানের নাম জানাবো।

ঈদের দিন মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত ‘শান’। সিনেমাটির প্রচারণাতেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।

‘শান’সহ ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা বাকি সিনেমাগুলো প্রেক্ষাগৃহে এসে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে এই অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে সিনেমাটির নায়িকা পূজা চেরী বলেন, অনুষ্ঠানটিতে সশরীরে উপস্থিত না হতে পেরে খারাপ লাগছে। তবে ‘শান’ নিয়ে আমাদের প্রত্যাশার লেভেল হাই। বিভিন্ন ধরেন কন্টেন্ট দেখেছি। যত এগুলো দেখছি আরও প্রত্যাশা বেড়েই চলেছে।

এছাড়া সিনেমাটির পরিচালক এম রাহিম বলেন, ‘শান’ ঈদের সিনেমা। সবাই যদি এই উৎসবে প্রেক্ষাগৃহে এসে এটি দেখেন, তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে।

সিনেমাটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com