শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দক্ষিণ কমলাপুরে আবাসিক হোটেলে যুবকের লাশ

দক্ষিণ কমলাপুরে আবাসিক হোটেলে যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক ;
ফাইল ছবি

রাজধানীর দক্ষিণ কমলাপুরে একটি আবাসিক হোটেল থেকে ইব্রাহীম খলিল (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মতিঝিল থানার পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে দক্ষিণ কমলাপুরে শাহপরান আবাসিক হোটেলে থেকে লাশটি উদ্ধার করা হয়।

তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপা গ্রামে। বাবার নাম তাজুল ইসলাম। কমলাপুরে একটি ইলেকট্রিক দোকানে কাজ করতেন তিনি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

মতিঝিল থানার ডিউটি অফিসার (এসআই) মুক্তার হোসেন জানান, গত ২৭ এপ্রিল রাতে ওই যুবক হোটেলের ২১৭ নম্বর কক্ষ ভাড়া করে সেখানে ওঠে। পরে হোটেল কর্মচারীরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে থানায় খবর দেয়। এরপর বৃহস্পতিবার রাতে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
তিনি আরও বলেন, দুই দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত চলছে। অবিবাহিত ছিলেন ইব্রাহিম। কি কারণে হোটেলে উঠেছিলেন তিনি এবং আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি আমরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com