নিজস্ব প্রতিবেদক:
ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: ডেইলি বাংলাদেশ
ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতীয় ঈদগাহ ময়দান সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে সাজ সাজ রব। এছাড়াও ঈদের প্রধান ঈদ জামাতের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে চলেছে।
তিনি বলেন, এর মাধ্যমে আমরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করছি, যাতে করে ঢাকাবাসী জাতীয় ঈদগাহে এসে ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারেন।
শনিবার জাতীয় ঈদগাহে দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র তাপস বলেন, আমি ঢাকাবাসীকে আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই যেন একসঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পারি, সেজন্য আমি ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের আমন্ত্রণ জানাচ্ছি।
জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন বলে এ সময় জানান ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস জানান।
এ সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফজলে শামসুল কবির, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply