শিরোনাম :
আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত  গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাইবান্ধায় মহান মে (শ্রমিক) দিবস-২০২৬ পালিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ ছাড়তে হতো, তাই বলিউডে স্থায়ী হননি জেমস

বাংলাদেশ ছাড়তে হতো, তাই বলিউডে স্থায়ী হননি জেমস

বিনোদন প্রতিবেদক:

উপমহাদেশের কিংবদন্তি গায়ক মাহফুজ আনাম জেমস। অনেক আগেই ছাড়িয়েছেন দেশের সীমানা। নিজ দেশকে অনেক জনপ্রিয় ও নন্দিত গান উপহার দেওয়া এই রক তারকা বলিউডে গিয়েও তাক লাগিয়ে দেন। বলিউডের সিনেমায় তার গাওয়া পাঁচটি গান-‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’ ছড়িয়ে যায় বাকি বিশ্বেও।
এমন সাফল্যের পরও ২০১৩ সালের পর বলিউডের আর কোনো সিনেমায় শোনা যায়নি জেমসের দরাজ কণ্ঠ। এ নিয়ে গত ৯ বছর ধরে জেমস ভক্তদের মনে নানান আক্ষেপ এবং বিস্ময়ও আছে। এ প্রসঙ্গে কখনো মুখ খোলেননি জেমস। এবার কথা বললেন তিনি। জানালেন, কেন বলিউডে আর শোনা যায়নি তাকে।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নতুন গান ‘আই লাভ ইউ’ প্রকাশ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরবাউল জেমস বলেন, বলিউডে তখন ক্যারিয়ার গড়তে পারতাম। খুব সহজ ছিলো। কিন্তু সেখানে স্থায়ী হলে আমাকে বাংলাদেশটা ছাড়তে হতো। যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। আরও বড় প্রলোভন দিলেও দেশ আমি ছাড়তে প্রস্তুত নই। তাই আর বলিউডে কনটিনিউ করা হয়নি।

এক যুগ পর নতুন গান নিয়ে আসছেন জেমস। ‘আই লাভ ইউ’ নামের গানটি প্রকাশ পাচ্ছে চাঁদরাতে। এ উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন জেমস।

গানটি নিয়ে এই রক তারকা বললেন, বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।

এরইমধ্যে, গানটির প্রমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। সুর করেছেন জেমস। ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে জেমস নিজেই পারফর্ম করেছেন। গান-ভিডিওটি চাঁদরাতে বসুন্ধরা ডিজিটাল নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com