নিজস্ব প্রতিবেদক:
১লা মে শ্রমজীবী মেহনতি মানুষের রক্তস্নাত আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের ঐতিহাসিক সংহতি দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে প্রতিবারের ন্যায় এ বছরও রাষ্ট্রীয় কর্মসূচীর সাথে একাত্ব হয়ে ১ মে ২০২২ইং রবিবার সকাল ০৯.৩০ ঘটিকায় ধানমন্ডির সোবাহানবাগস্থ বিআইএম (বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট) এর সামনে সর্বস্তরের শ্রমিক কর্মচারী জমায়েত হয়ে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এম.পি নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে ৩২ নং ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নান এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এম.পি। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি সর্বজনাব মোঃ হুমায়ুন কবির, মোঃ শাহাবুদ্দিন মিয়া, মোঃ মহাসিন ভ‚ইঁয়া, মোঃ আশকার ইবনে শায়েখ খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম ও সুলতান আহম্মেদ, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, মহিলা সম্পাদিকা প্রমিলা পোদ্দার, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক মোঃ কাজিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ হোসাইন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গাজী আজিজুর রহমান, কার্যকরী সদস্য এস.এম. সেলিম আনছারী, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সফিউল আলম বুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ বরকত খান, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, যুব কমিটি, মহিলা কমিটি, বিভিন্ন জাতীয় ইউনিয়ন, ক্র্যাফট ফেডারেশন, বেসিক ইউনিয়ন, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
এছাড়াও দেশব্যাপী সকল জেলা, মহানগর ও আঞ্চলিক শাখা/সংগঠন সহ বৈদেশিক শাখা সমূহের উদ্যোগে মহান মে দিবস যথাযোগ্য মার্যাদায় পালিত হয়।
Leave a Reply