শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাসপাতালে কেমন আছেন মাধবী মুখোপাধ্যায়?

হাসপাতালে কেমন আছেন মাধবী মুখোপাধ্যায়?

বিনোদন ডেস্ক :
হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। গত ২৯ এপ্রিল আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

এরপর দেরী না করে দ্রুতই তাকে আলিপুরের উডল্যান্ডস হাসাপতালে ভর্তি করানো হয়। শারীরিক বেশ কিছু পরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর। চিকিৎসাও চলছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতার ভুগছেন মাধবী। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে শর্করার মাত্রা নিয়েও সমস্যা রয়েছে। এ ছাড়া আরও কিছু শারীরিক জটিলতাও রয়েছে।

বর্ষীয়ান অভিনেত্রীর হঠাৎ অসুস্থতার খবর পেয়েই চিন্তিত হয়ে পড়েছিলেন ভক্তরা। এখন কেমন আছেন অভিনেত্রী তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

হাসপাতাল কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যমতে, অভিনেত্রীর এন্ডোস্কোপি করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক এসেছে। কোভিড টেস্টের রিপোর্টও নেভেটিভ এসেছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি অনেকটাই সুস্থ। তবে রক্ত শর্করার মাত্রায় এখনো সমস্যা রয়েছে, সে জন্য আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে অভিনেত্রীকে। তাঁর ছুটির বিষয়ে কয়েকদিনের পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় কাজ করেছেন মাধবী। তবে বিশ্ব চলচ্চিত্র তাকে বেশি মনে করে সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ হিসেবে। তা ছাড়াও ‘বাইশে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’-এর মতো অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকা জায়গা গড়েন মাধবী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com