শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী ঢাকা এখন ফাঁকা: ১০ মিনিটে ফার্মগেট থেকে গুলিস্তান

রাজধানী ঢাকা এখন ফাঁকা: ১০ মিনিটে ফার্মগেট থেকে গুলিস্তান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুঃসহ যানজট। প্রধান সড়ক থেকে অলিগলিতে- এমনটাই চিত্র প্রতিনিয়ত। তবে ঈদের ছুটিতে বদলে গেছে সেই চিত্র। চিরচেনা সেই ঢাকা এখন ফাঁকা। নেই কোলাহল, যানজট। যানজটের নাকালে পড়ে গন্তব্যে যেতে যেখানে সময় লাগতো এক থেকে দুই ঘণ্টা, সেখানে এখন পৌঁছাতে সময় লাগছে মাত্র ১০ মিনিটে।
সোমবার দুপুরে রাজধানীর ব্যস্ততম সড়ক মতিঝিল, সচিবালয়, কাকরাইল, ফার্মগেট, পুরান ঢাকার কিছু এলাকা ঘুরে দেখা যায়- সড়কগুলো অনেকটা ফাঁকা। মাঝে মধ্যে কয়েকটি ব্যক্তিগত ও গণপরিবহন দেখা গেলেও, ছিল না যানজটের দীর্ঘজট। ঈদের ছুটির এই সময়টাতে যারা ঢাকায় আছেন, তারা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন।

সড়কে কথা হয় আব্দুল বাসেত আলী নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ফার্মগেট থেকে বাসে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে গুলিস্তানে এসে পৌঁছে গেছি। কী দারুণ, এভাবে যদি সবসময় যাতায়াত করা যেত।

টিপু সুলতান রোডে কথা হয় ঈদে ঘরমুখো যাত্রী রহিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, সদরঘাটে যাচ্ছি। তবে টিপু সুলতান রোড থেকে বের হতেই যেখানে আগে এক থেকে দুই ঘণ্টা লেগে যেত, সেখানে আজ রিকশা নিয়ে সহজেই চলে যাচ্ছি সদরঘাটে। কোন জট নেই।

তবে এদিন শেষ মুহূর্তেও অনেকেই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। যদিও তা ছিল গত দু’দিনের তুলনায় খুবই কম। কমলাপুর ও বিমানবন্দর স্টেশন, গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনাল মুখে রাস্তায় তুলনামূলকভাবে কম যানবাহন চলাচল করছে। এসব স্থানে নেই কোন যানজট। ঘণ্টার পর ঘণ্টা নির্দিষ্ট সময়ে যাত্রী নিয়ে বাসগুলো টার্মিনাল ছেড়ে গেছে। এসব এলাকার প্রধান সড়ক থেকে অলিগলিতে তেমন ছিল না কোনো যানজট।

সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছেড়ে গেছে অর্ধেকেরও বেশি মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে গত বুধবার থেকেই মানুষ ঢাকা ছাড়ছেন। এরইমধ্যে এক কোটির বেশি মানুষ ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে গেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ ছাড়াও ঈদের আগের দিন ও ঈদের দিন সকালেও অনেকেই ঢাকা ছেড়ে যাবেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। এদের অনেকেই বাসের টিকিট কেটে রেখেছেন। তবে রাজধানীতে যেন চুরি-ডাকাতিসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সদা তৎপর রয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com